| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 306620 বার পঠিত
প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে শনিবার (১০ জানুয়ারি) থেকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল শুক্রবার আপিল জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। এখন পর্যন্ত জমা পড়া ৬৪৫টি আপিলের বেশিরভাগই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচন কমিশন জানায়, এক শতাংশ ভোটার সমর্থন পূরণে ব্যর্থতা ও সমর্থনকারীদের স্বাক্ষরের অসামঞ্জস্যের কারণে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকার কারণেও বেশ কিছু প্রার্থিতা বাতিল হয়েছে।

উল্লেখ্য, এসব ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সুযোগ দেওয়া হয়েছিল। কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪