ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি বা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যা ঘটেছে, তা দুঃখজনক। তবে বিষয়টির শুরু আমরা করিনি। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থ-বাণিজ্যে প্রভাব ফেলবে না।”
তিনি আরও আশা প্রকাশ করেন, দুই দেশ বসে বিষয়টি মীমাংসা করবে এবং এই পরিস্থিতি রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না।
এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।