| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়েমেনের দক্ষিণাঞ্চল স্বাধীন ঘোষণা করলো এসটিসি

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 310932 বার পঠিত
ইয়েমেনের দক্ষিণাঞ্চল স্বাধীন ঘোষণা করলো এসটিসি

ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দুই বছরের মধ্যে দক্ষিণাঞ্চলকে উত্তর থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনা ঘোষণা করেছে।

শনিবার (২ জানুয়ারি) এসটিসির প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানিয়েছেন, সৌদি সীমান্তবর্তী হাদরামাউত প্রদেশের আল-খাসা এলাকায় বিমান হামলায় সাতজন বেসামরিক নিহত এবং আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, সংঘর্ষের পেছনে রয়েছে সৌদি সমর্থিত অন্য দক্ষিণপন্থি গোষ্ঠীর সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ।

এসটিসির প্রেসিডেন্ট এইদারুস আল-জুবাইদি এক টেলিভিশন ভাষণে বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা। আগামী দুই বছরের জন্য আমরা একটি রূপান্তর পর্ব ঘোষণা করছি এবং সেই সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে।” তিনি সতর্ক করে বলেন, “যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনা না করে বা দক্ষিণাঞ্চলের জনগণ ও স্থাপনাগুলোর ওপর হামলা হয়, আমরা দু’বছর অপেক্ষা করব না, তার আগেই স্বাধীনতা ঘোষণা করব।

গত মাসে হারদামাউত প্রদেশ দখল করা এসটিসি পরে সৌদি জোটের সঙ্গে উত্তেজনার মধ্যে আসে। ইয়েমেন সরকার ও সৌদি আরব দাবি করেছে, মুকাল্লা বন্দরে হামলার লক্ষ্য ছিল এসটিসির জন্য আমিরাত থেকে আনা অস্ত্র, যদিও সংযুক্ত আরব আমিরাত এই অভিযোগ অস্বীকার করেছে।

ইয়েমেন পরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করে এবং দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। এছাড়া আমিরাতের বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসটিসি ২০১৭ সালে গঠিত হয় এবং লক্ষ্য হলো ‘সাউদার্ন স্টেট’ নামে দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা ১৯৬৭ থেকে ১৯৯০ পর্যন্ত পূর্বে স্বাধীন ছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪