| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 310985 বার পঠিত
৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ( ২ জানুয়ারি ) সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন নগরী আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের সময় রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক কম্পন অনুভূত হয়। এ সময় ন্যাশনাল প্যালেসের হলকক্ষে সংবাদ ব্রিফিং করছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। হঠাৎ ভূমিকম্পের সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও উপস্থিত কর্মকর্তারা নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পর আবার ব্রিফিং শুরু হয়। সে সময় প্রেসিডেন্ট শিনবাউম সাংবাদিকদের জানান, তিনি ইতোমধ্যে গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রেসিডেন্ট বলেন, আমি গুয়েরেরোর গভর্নরের সঙ্গে কথা বলেছি। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সৌভাগ্যক্রমে রাজধানী মেক্সিকো সিটি, গুয়েরেরো কিংবা দেশের অন্য কোনো অঞ্চলে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪