| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 313419 বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসবেন। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) দুপুরে পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের সূত্র জানায়, ইসহাক দার সরকার ও পাকিস্তানের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে তার জানাজায় যোগ দেবেন। এর আগে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে তিনি অভিভূত করেন।

খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় অবস্থানকারী বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সরকার খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি মোট তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোকের প্রথম দিনে,বুধবার (৩১ ডিসেম্বর), সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। উচ্চ চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশে নেওয়ার সুপারিশ করলেও খারাপ শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪