| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 313521 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে আমরা তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

জাতিসংঘ একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নও শোক প্রকাশ করে বলেছে, “বেগম খালেদা জিয়ারের মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” চীনও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রদূত হিসেবে খালেদা জিয়ারের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও তার মৃত্যুর খবর গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪