| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণরাই অগ্রগামী: আইন উপদেষ্টা

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 338612 বার পঠিত
গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণরাই অগ্রগামী: আইন উপদেষ্টা

দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের অগ্রগামী ভূমিকার কথা তুলে ধরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে তরুণরাই সবসময় সামনের সারিতে থেকেছে।

শুক্রবার ( ৫ ডি৪সেম্বর ) সকালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, মহান জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বীরত্ব দেখিয়েছে, তা জাতি গর্বের সঙ্গে স্মরণ করে। তবে এটি নতুন কিছু নয়, দেশের ইতিহাসে বারবার তরুণরাই ন্যায়বিচার ও গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করে তরুণরা শুধু অধিকার রক্ষার লড়াইয়েই নয়, বরং আদালত কক্ষ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও ন্যায়বিচারের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম।

ড. আসিফ জানান, এ বছর মোট ৫২টি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা আন্তর্জাতিক আইন শেখা ও বিতর্কের প্রতি জাতীয় আগ্রহের প্রতিফলন। তিনি বলেন, জেসাপ বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় বৃহত্তম জেসাপ যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি শিক্ষার্থী, কোচ, আয়োজক এবং দেশের মুট কোর্ট সমাজের নিষ্ঠারই ফল।

জেসাপ সম্পর্কে তিনি বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং কঠোর গবেষণা, সুস্পষ্ট লেখা, প্ররোচনামূলক অ্যাডভোকেসি এবং কার্যকর দলগত দক্ষতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি আশা প্রকাশ করেন, কর্মশালা তরুণদের দক্ষতা আরও শাণিত করবে এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকার আরও দৃঢ় করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪