| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া মেলেনি : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 338729 বার পঠিত
হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া মেলেনি : পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান ও বেগম জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রায় ব্যবহৃত এয়ারক্রাফ্টে টেকনিক্যাল ত্রুটির কারণে তাঁর লন্ডন যাত্রায় একদিন বিলম্ব হতে পারে।

শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, আমরা তাকে দেশে ফেরত চাইছি, যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি এবং সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া পাইনি

তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে একদিনে বা সাতদিনে অগ্রগতি হয় না। আমরা অপেক্ষা করছি। দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষ কী প্রতিক্রিয়া জানায়। এখন পর্যন্ত শুধু জেনেছি তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।

আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার প্রসঙ্গেও বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আরাকান আর্মির সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা কোনো স্টেট নয়। তবে এ ধরনের ঘটনা কমানোর জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি রংপুরে পৌঁছান। শুক্রবার বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। আগামী শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে তার। রোববার নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখার পর বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪