| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 340118 বার পঠিত
জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বৃহস্পতিবার  (৪ ডিসেম্বর ) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

মামলাটিতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, আসামি পলাতক থাকায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি, যা পরে আদালত মঞ্জুর করে। এসময় প্রসিকিউশন ট্রাইব্যুনালে ফরমাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

জানা যায়, বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যায় জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। তারপরই বৃহস্পতিবার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪