| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ভারত যাচ্ছেন পুতিন

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 340154 বার পঠিত
আজ ভারত যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন। আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ সময়ে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে ক্রেমলিন।

এই সফরে পুতিনের সঙ্গে থাকা রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা বহুমুখী খাতে বিস্তৃত আলোচনা করবে। পাশাপাশি চলমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুগুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

সফরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে পুতিনকে স্বাগত জানাবেন। দুই নেতা এরপর একান্তে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন।

পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে দেওয়া হবে আনুষ্ঠানিক অভ্যর্থনা। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এরপর অনুষ্ঠিত হবে সীমিত ও বৃহৎ পরিসরের দ্বিপাক্ষিক বৈঠক। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রীয় সংবর্ধনা।

পুতিন অংশ নেবেন ‘রাশিয়া–ইন্ডিয়া বিজনেস ফোরাম’-এ এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত দশটি আন্তঃসরকারি নথি এবং ১৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, এই সফরে দিল্লি ও মস্কোর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দেওয়ার কয়েক মাস পরেই হচ্ছে এই সফর। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ অবসানে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে পুতিনের এই ভারত সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের মত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪