| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কোন সময় বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

  • আপডেট টাইম: 21-06-2026 ইং
  • 164 বার পঠিত
যে কোন সময় বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে যে কোন সময় রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এ পরিস্থিতিতে দেশটির নাগরিকদের বিমান হামলার সতর্ক সংকেতের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, আজ রাত এবং নিকট ভবিষ্যতে আমাদের বিমান হামলার সতর্কবার্তার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। রাশিয়া নতুন একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছে।

তিনি অভিযোগ করেন, রুশ বাহিনী ইউক্রেনজুড়ে হামলা অব্যাহত রেখেছে, যাতে বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার টিউমেন অঞ্চলে একটি তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে সফল বলে উল্লেখ করেন।

জেলেনস্কি আরও অভিযোগ করেন, বেলারুশ এই সংঘাতে রাশিয়াকে সহায়তা করছে। তার দাবি, ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশে এমন কিছু রিপিটার বা প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন করা হয়েছে, যা রুশ ড্রোন হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে।

তিনি বলেন, বেলারুশের হাতে এখনও সময় আছে এই সরঞ্জামগুলো সরিয়ে ফেলার।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও দাবি করেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে বেলারুশ থেকে রাশিয়ায় পেট্রোল সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ১৩ গুণ বেড়েছে এবং ডিজেল রপ্তানি তিন গুণ বৃদ্ধি পেয়েছে। তার মতে, এসব জ্বালানি ও শিল্প সহায়তা সংঘাতে মিনস্কের অবস্থানকে আরও শক্তিশালী করছে।

এর আগে শুক্রবার জেলেনস্কি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে সতর্ক করে বলেন, সীমান্তবর্তী এলাকায় থাকা কথিত রুশ ড্রোন-সহায়ক সরঞ্জাম অপসারণ না করা হলে ইউক্রেন নিজেই ব্যবস্থা নেবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইউক্রেন সীমান্তঘেঁষা দুটি অঞ্চলে এমন সরঞ্জাম রয়েছে, যা আমাদের জনগণের ওপর হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হচ্ছে। লুকাশেঙ্কো এগুলো সরিয়ে ফেলুন। আমি মনে করি, এর জন্য এক সপ্তাহই যথেষ্ট।


রিয়াদ খান/আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪