| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষকদের বদলিতে বড় চমক, কেন্দ্র নয়—সিদ্ধান্ত হবে স্থানীয় পর্যায়ে

  • আপডেট টাইম: 14-06-2026 ইং
  • 539 বার পঠিত
প্রাথমিক শিক্ষকদের বদলিতে বড় চমক, কেন্দ্র নয়—সিদ্ধান্ত হবে স্থানীয় পর্যায়ে

প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে বড় ধরনের সংস্কার আনছে সরকার। নতুন ব্যবস্থায় বদলির কার্যক্রম বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি কর্পোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে।রোববার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে GPE ও UNICEF আয়োজিত Validation Workshop on the Bangladesh Education Sector Analysis (ESA) 2026 অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

অতীতে শিক্ষক বদলি একটি বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা শিক্ষার গুণগত মান উন্নয়নের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল। এ অবস্থার পরিবর্তনে সরকার নতুন বিকেন্দ্রীভূত বদলি ব্যবস্থা চালু করেছে বলে জানান প্রতিমন্ত্রী বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক বদলি প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি কর্পোরেশন পর্যায়ে পৃথক কমিটি নির্দিষ্ট সময় অন্তর বৈঠক করে বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে।

উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে চার সদস্যের কমিটি আবেদন পর্যালোচনা করবে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন বলে জানান ববি হাজ্জাজ।

তিনি আরও জানান, জেলা, বিভাগীয় ও সিটি কর্পোরেশন পর্যায়ে পাঁচ থেকে ছয় সদস্যের কমিটি থাকবে। এসব কমিটির সভাপতি হিসেবে যথাক্রমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট পর্যায়ের বদলির আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি তার বক্তব্যে মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানভীর খান/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪