| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব যোগাযোগ অবকাঠামো উন্নয়নে

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 192 বার পঠিত
এবার ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব যোগাযোগ অবকাঠামো উন্নয়নে

দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন খাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। সে হিসেবে আগামী অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ প্রায় ১২ হাজার ৪৩৮ কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সড়ক, মহাসড়ক, সেতু, রেলপথ ও অন্যান্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমানো, পণ্য পরিবহন সহজ করা এবং সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে।

রিয়াদ খান/আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪