ঝিনাইদহ প্রতিনিধি: মাদককে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী গণজমায়েত হয়েছে। সকালে উপজেলার আউশিয়া গ্রামের বটতলা বাজারে এ গণজমায়েতের আয়োজন করে স্থানীয় বিএনপি।
জমায়েতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান। পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, ওসি হুমায়ন কবির মোল্যা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মুক্তাদির আলম, পৌর কৃষকদলের আহবায়ক হাফিজুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমানসহ আরো অনেকে।
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে জানিয়ে বক্তারা, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।