| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

  • আপডেট টাইম: 09-06-2026 ইং
  • 36897 বার পঠিত
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়েছে। তবে এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিলাস-২ নামের একটি বাস ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সদরের ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিলো। এ সময় বাসটি বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন বলেন, বাসটির দ্রুতগতির ফলে দুর্ঘটনার কবলে পড়েছে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেছি।এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪