| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম: 08-06-2026 ইং
  • 39518 বার পঠিত
ফরিদগঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি: ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর কর্তৃক চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ জুন ২০২৬) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। 

জেলা যুবদল সদস্য ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, বিএনপি নেতা মানিক পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, তারেক পাটওয়ারী এবং ছাত্রদল নেতা আশিকুর রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ৩১ মে রোববার বিকালে সংঘর্ষ ও হামলা ভাংচুরের ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত স্বতন্ত্র এমপি এম এ হান্নানের সমর্থক মেহেদি হাসান রনি বাদী হয়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারীকে প্রধান আসামী করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা (নং -৩। তাং- ২জুন ২০২৬)দায়ের করে।

সৈকত/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪