| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্যের শেষ বিদায়ের প্রস্তুতি নিতে গিয়ে নিজেরাই চলে গেলেন না ফেরার দেশে।

  • আপডেট টাইম: 08-06-2026 ইং
  • 39737 বার পঠিত
অন্যের শেষ বিদায়ের প্রস্তুতি নিতে গিয়ে নিজেরাই চলে গেলেন না ফেরার দেশে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নারীর দাফনের প্রস্তুতি নিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। কবর খোঁড়ার কাজ চলাকালে বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। অন্যের শেষ বিদায়ের প্রস্তুতি নিতে গিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। সোমবার (৮ জুন) সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামত গ্রামে। 

নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েক যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কসবা থানার তদন্ত কর্মকর্তা নুরুল আমিন।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪