| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

  • আপডেট টাইম: 08-06-2026 ইং
  • 40082 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আহত হয়েছে প্রায় ৩০ জন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকাল বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন বলেন, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা স্থানীয় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে চলন্ত একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তিনি বলেন, বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাস ও পিক-আপের চালক ও এর সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। দুর্ঘটনার এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪