| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পথচারীকে ধাক্কা দিলেন মোটরসাইকেল চালক, প্রাণ গেল বাস চাপায়

  • আপডেট টাইম: 08-06-2026 ইং
  • 40259 বার পঠিত
পথচারীকে ধাক্কা দিলেন মোটরসাইকেল চালক, প্রাণ গেল বাস চাপায়

রাজধানীর মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় আক্তারুল আলম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আক্তারুল আলমকে মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেলের সঙ্গে আক্তারুল আলমের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক ঐ ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় বলে জানান হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আলামিন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালককে আটক ও আজমেরী পরিবহনের বাসটি জব্দ করা হয়। তবে বাসচালক পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি থানার বেকুটিয়া গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় থাকেন তারা। তার বাবা একটি কোম্পানিতে চাকরি করতেন।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪