প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে এ সভা শুরু হয়।
সংসদীয় এ সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে। শনিবার থেকে জাতীয় সংসদ ভবন এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের বিক্ষোভ-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আল রাজীব/ আয়না নিউজ