| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবানে ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 58725 বার পঠিত
বান্দরবানে ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে। একই সঙ্গে এটি এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা প্রকল্পের কাজ যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করেন এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মিনহাজ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪