| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমণ্ডির তাকওয়া মসজিদে

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 58195 বার পঠিত
তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমণ্ডির তাকওয়া মসজিদে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুর পর তার মরদেহ সেখানে গোসল শেষে আনা হলে বাদ মাগরিব জানাজার আয়োজন করা হবে।

ঢাকা মহানগর পুলিশ ও রাজনৈতিক সহকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্র ও দলীয় নেতারা জানান, গোসল শেষে মরদেহ ধানমণ্ডি ১২/এ এলাকার তাকওয়া মসজিদ-এ নেওয়া হয়েছে। সেখানে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তোফায়েল আহমেদ-এর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হেমায়েত উদ্দিন জানান, জানাজার পর মরদেহ রাতে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলা নেওয়া হবে। সেখানে বাদ জোহর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

দীর্ঘদিন প্যারালাইসিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। গত ২৮ সেপ্টেম্বর তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪