| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যু

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 58450 বার পঠিত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যু

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত গাড়িচালক মোহাম্মদ হানিফ খন্দকার। তিনি জানান, সোমবার বিকাল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষীয়ান এই রাজনীতিক।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক হিসেবে পরিচিত ছিলেন তোফায়েল আহমেদ। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান হওয়া এই নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবারের বেশি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন সময়ে শিল্প মন্ত্রণালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

দলীয় রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪