ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, গত তিন দিনে মোট ২৮ হাজার ৪২৮ টন বর্জ্য চূড়ান্তভাবে অপসারণ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত বর্জ্য সংগ্রহ করে রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিল-এ ডাম্পিং করা হয়।
ডিএসসিসির হিসাব অনুযায়ী, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রথম দফায় ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য অপসারণ করা হয়। পরদিন শুক্রবার (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ করা হয়। এরপর শনিবার দুপুর পর্যন্ত অতিরিক্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়।
সিটি করপোরেশন জানায়, নগরীকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখতে তাদের পরিচ্ছন্নতাকর্মী ও লজিস্টিক টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ