| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোরবানির চামড়া সংরক্ষণ নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 66946 বার পঠিত
কোরবানির চামড়া সংরক্ষণ নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে তর্কের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) রাতের দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটে। এর আগে ঈদুল আজহার দিন বিকেলে বাঘারবাড়ি গোষ্ঠীর মন মিয়ার দোকানের সামনে শরীয়ত উল্লাহ গোষ্ঠীর কয়েকজন পশুর চামড়া রাখেন। চামড়া থেকে রক্ত ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে টর্চলাইট ব্যবহার করে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪