রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) ভোররাতে হাসপাতালের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই হাসপাতাল প্রাঙ্গণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে ওয়ার্ডে বিষাক্ত পরিবেশ তৈরি হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এ কারণেই শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাফিজ/ আয়না নিউজ