| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 20538 বার পঠিত
সড়কে দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাস্ত করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে এবং বাসেও ভাড়ার তালিকা সংযুক্ত করা হয়েছে। যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত সময়ে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। পাশাপাশি মোবাইল কোর্ট নিয়মিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, যাত্রীরা পরিবহনের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্রিম টিকিট না কাটা এবং যাত্রীদের অসচেতনতার কারণে অনেক সময় ভোগান্তি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কিছু ক্ষেত্রে চালক ও সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অনুযায়ী সড়কে হাট না বসানোর সিদ্ধান্ত থাকলেও পশু ও ক্রেতার চাপের কারণে কিছু জায়গায় হাট সড়কে চলে আসছে, এতে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের মনিটরিংয়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিপুলসংখ্যক মানুষ পণ্যবাহী ট্রাকে যাতায়াত করছে, এসব ট্রাক থামালে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তাই নাগরিকদের সচেতনতা ছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪