| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাজেকে বজ্রাঘাতে ৩ মাসের শিশু নিহত, বাবা-মাসহ আহত ৬

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 80113 বার পঠিত
সাজেকে বজ্রাঘাতে ৩ মাসের শিশু নিহত, বাবা-মাসহ আহত ৬

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে বজ্রাঘাতের ঘটনায় তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। আহতরা হলেন শিশুটির বাবা নয়ন চাকমা (২৫), মা রেশমি চাকমা (২০), প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ঝড়-বৃষ্টির সময় পরিবারের সবাই ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাড়ির ওপর বজ্রপাত হলে ঘরের সবাই আহত হন এবং কোলের শিশু উজ্জ্বল চাকমা ঘটনাস্থলেই মারা যায়।

সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা জানান, বজ্রাঘাতের তীব্র শব্দে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪