| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 78863 বার পঠিত
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। নিহতরা মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র এলাকা পর্যন্ত বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন সূত্রে নিহতদের বাড়ি মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে বলে তথ্য পাওয়া গেছে। তবে এখনো তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতদের অধিকাংশই মান্দার বাসিন্দা। তবে পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও ৬ জন।

কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪