| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 110069 বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

মহাসড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে বিকল্প পথ হিসেবে এশিয়ান হাইওয়ে ব্যবহার করছে অধিকাংশ যানবাহন। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডেমরা-স্টাফ কোয়ার্টার সড়কেও দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।

বুধবার (২০ মে) সকাল থেকে, মদনপুর, কাঁচপুর, সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

এক ট্রাকচালক বলেন, ভুলতা সড়কের বেহাল অবস্থা। তাই বাধ্য হয়ে এশিয়ান হাইওয়েতে উঠেছি। কিন্তু এখানেও তীব্র যানজটে পড়ে আছি।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই ভুলতা-গাউছিয়া সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প এশিয়ান হাইওয়ে সড়কে যানবাহনের চাপ বাড়ছে। আজ সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে। দ্রুত সড়ক সংস্কারের কাজ করা না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ভুলতা-গাউছিয়া সড়কের ভাঙনের কারণে বিপুল সংখ্যক যানবাহন এশিয়ান হাইওয়ে ব্যবহার করায় মদনপুর, কাঁচপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছেন। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪