| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 110116 বার পঠিত
দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসির ইসলাম ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. রায়হান রাব্বানীর উপর হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দসহ জেলার কর্মরত চিকিৎসকরা অংশ নেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা. হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা. আব্দুল খালেক, শিশু কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম, ড্যাবের আজীবন সদস্য ডা. মোকাররম হোসেন, ডা. রেজাউল ইসলাম, ডা. আরাফাত রহমান, ডা. জাকির হোসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্য চিকিৎসকরা।

এ সময় বক্তারা চিকিৎসকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪