| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ১৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 110299 বার পঠিত
মানিকগঞ্জে ১৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মানিকগঞ্জ  প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলীম, মো. আতাউর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেয়া হয়।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় এসএসসি উত্তীর্ণ ৮৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৬ লাখ ৮৮ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণ ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ১৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১২ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪