| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 110580 বার পঠিত
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক

সাতক্ষীরা প্রতিনিধি : শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় তাকে থানায় সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক শিক্ষকের নাম গৌরাঙ্গ সরকার। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস চলাকালীন সময়ে তিনি ফজরের আজান ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম জানান, বল্লী এলাকা থেকে এক শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪