| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের স্থাপনা অপসারণ

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 112622 বার পঠিত
ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের স্থাপনা অপসারণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলিকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া, মনোহরপুরসহ ২২টি স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এক্সেভেটর দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান শেষে অপসারিত স্থাপনাগুলোর মালামাল ঘটনাস্থলেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সওজ’র খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪