| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 112759 বার পঠিত
খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি

খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহ-সভাপতি শেখ হারুনুর রশিদ (৬২) প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে খুলনা মহানগরের জাতিসংঘ পার্ক এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হারুন অর রশিদ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিকভাবে দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার ডান পায়ের রানে গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

এদিকে খুলনা সড়ক পথ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির শীর্ষ নেতারা জানান, সমিতির নতুন কমিটি গঠন ও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তাদের ধারণা, এই কমিটি সংক্রান্ত বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হতে পারে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪