| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 112894 বার পঠিত
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ভূমিসেবা মেলা–২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র‌্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণ।

পরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, রেভিনিউ ডেপুটি কালেক্টর বাশিরা সুলতানা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন তারেক রহমান এমপি। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের মাধ্যমে জনগণের সেবা আরও দ্রুত ও স্বচ্ছ করা সম্ভব।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪