| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় সরণি কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রনে

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 113153 বার পঠিত
বিজয় সরণি কলমিলতা কাঁচাবাজারের  আগুন নিয়ন্ত্রনে

রাজধানীর বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দোতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দোতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে।

তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪