বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে উভয় পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন— জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা।এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অন্যতম প্রধান অভিযুক্ত রাহাত মন্ডলকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আল রাজীব/ আয়না নিউজ