| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুদের টাকা আদায়ের জন্য ৬ মাসের শিশুকে অপহরণ

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 116566 বার পঠিত
সুদের টাকা আদায়ের জন্য ৬ মাসের শিশুকে অপহরণ

শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় সুদের টাকা আদায় করার জন্য ছয় মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ  নিজ চাচীর বিরুদ্ধে ।  র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে মুন্সিগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, অপহৃত শিশুর নাম জাহিদ রাফসান। সে মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির সন্তান।

প্রায় দুই বছর আগে শিশুটির মা তার দেবরের স্ত্রী আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ঋণ নেন। পরে সুদসহ প্রায় চার লাখ পঞ্চান হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু আমেনা বেগম টাকা পাওনা রয়েছে দাবি করে আসছিলেন । এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার ভোরে আমেনা বেগম কৌশলে শিশু জাহিদকে কিছু সময়ের জন্য নিজের কাছে রাখতে চান। এরপর  তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করা হয়।  অপহরণকারী আমেনা বেগম শিশুটিকে ফেরত দিতে সুদ সহ মোট পাঁচ লাখ টাকা দাবি করেন।

পরে রোববার দুপুরে শিশুটির পরিবার সেই  টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে  ডেকে আনেন অপহরণকারী আমেনা বেগমকে।  টাকা নিতে আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা বেগমকে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত আমেনা বেগম দাবি করেন, অন্যজনের কাছ থেকে সুদে টাকা এনে দিয়েছিলেন তিনি, কিন্তু সেই টাকা পরিশোধ করছে না বলেই উপায়ান্তর না পেয়ে পাওনা সেই টাকা আদায়ের জন্যই তিনি শিশুটিকে নিয়ে গিয়েছিলেন। তাই, টাকা ফেরত না পাওয়া পর্যন্ত শিশুটিকে ফেরতও দিতে চাননি তিনি। 

জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, অভিযুক্ত নারীকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে অপহৃত শিশুটিকেও উদ্ধার করে আপাতত তার পরিবারের হেফাজতে দেয়া হয়েছে। অভিযুক্ত আমেনা বেগমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪