| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 117682 বার পঠিত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিণিধি : ঝিনাইদহে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। তারা ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নর গাগান্না গ্রাম এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর কাজ করছিলেন। ফ্যানটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর না চলায় তিনি সেটি পরীক্ষা করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ফ্যানটি তার শরীরের ওপর পড়ে যায়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪