বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ-কে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
তিনি বাংলাদেশের ১৫তম ব্যাচের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। সিআইডির প্রধানের দায়িত্বের আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
হাফিজ/ আয়না নিউজ