| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের বিনিয়োগ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 757 বার পঠিত
চীনের বিনিয়োগ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অবকাঠামো, শিল্পায়ন ও রপ্তানিমুখী খাতে চীনের অংশীদারত্ব ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কর সুবিধা এবং সহজতর ব্যবসা প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চলছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সহযোগিতা বাড়লে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীনা বিনিয়োগ আরও বাড়বে এবং তা দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

গ্রিন টেক্সটাইল শিল্পের বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। তিন দিনের এই আয়োজন চলবে ১৬ মে পর্যন্ত।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪