| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 133154 বার পঠিত
১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ মে) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কালবৈশাখীর সময় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪