| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উচ্ছেদকৃত ওয়ার্কশপের পুনর্বাসনের দাবি মালিকদের

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 1021 বার পঠিত
উচ্ছেদকৃত ওয়ার্কশপের পুনর্বাসনের দাবি মালিকদের

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি মতিঝিল-কমলাপুর এলাকার উচ্ছেদকৃত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপের পুনর্বাসনের দাবি জানিয়ে বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা মতিঝিল-কমলাপুর এলাকার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপগুলো উচ্ছেদের ফলে শত শত ব্যবসায়ী, শ্রমিক ও তাদের পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে এই খাত শুধু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নয়, বরং দেশের পরিবহন ব্যবস্থা সচল রাখা, দক্ষ জনশক্তি তৈরি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

আরও পড়ুন- 

ট্রেনে ২৩ মে’র টিকিট বিক্রি আজ

এ সময় মানববন্ধনে মতিঝিল-কমলাপুর এলাকার উচ্ছেদকৃত সব ওয়ার্কশপের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা। রাজধানীর প্রতিটি আধুনিক নগর উন্নয়ন প্রকল্পে অটোমোবাইল ওয়ার্কশপ জোন, অন্তর্ভুক্ত করা। ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপ মালিক ও শ্রমিকদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা এবং অটোমোবাইল খাতকে শিল্পখাত হিসেবে স্বীকৃতি দিয়ে পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা এই ৪ দফা দাবি  উপস্থাপন করা হয়।  

মানববন্ধনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম সহ সমিতির নেতা এবং ওয়ার্কশপের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪