| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একনেক বৈঠকে ১৬ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে পদ্মা ব্যারেজ

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 136353 বার পঠিত
একনেক বৈঠকে ১৬ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে পদ্মা ব্যারেজ

চলতি অর্থবছরের ১১ম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-(একনেক) বৈঠক চলছে। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন তারেক রহমান।

বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আর্থসামাজিক অগ্রগতিকে কেন্দ্র করে মোট ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এই প্রকল্পের লক্ষ্য হলো পানি সংরক্ষণ সক্ষমতা বাড়ানো, সেচ সুবিধা সম্প্রসারণ, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণ করা। সরকার মনে করছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

একনেক সূত্রে জানা গেছে, বুধবারের বৈঠকে উপস্থাপিত ১৬টি প্রকল্পের মধ্যে ৯টি নতুন প্রকল্প, ৬টি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪