| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিটন হত্যা মামলায় অগ্রগতি, খুনিদের শনাক্ত করা হয়েছে : ডিবি

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 137299 বার পঠিত
টিটন হত্যা মামলায় অগ্রগতি, খুনিদের শনাক্ত করা হয়েছে : ডিবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে জড়িতদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে এবং তাদের শনাক্তে জোর অভিযান চলছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

মঙ্গলবার (১২ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, টিটন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

ডিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বন্দ্বের বিষয়গুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ শুরু করেছে তদন্ত সংশ্লিষ্টরা।

এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খন্দকার নাঈম আহমেদ টিটন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ডিবির কর্মকর্তারা জানান, মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪