মাদক দেশের যুবসমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বায়লাদেশ পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করছে বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তবে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাকে কোনো ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, অতীতে দীর্ঘ সময় পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে ব্যবহার করায় জনসম্পৃক্ততা কমে গিয়েছিলো। তবে বর্তমানে বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার ও শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ চলছে এবং ধীরে ধীরে তা উন্নত হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ