| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে : সেতুমন্ত্রী

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 138058 বার পঠিত
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে : সেতুমন্ত্রী

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন অর্থায়ন ও অন্যান্য প্রাক-প্রস্তুতিমূলক কাজ নিয়ে আলোচনা চলছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দৌলতদিয়া–পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের একটি প্রস্তাব রয়েছে। এটি বাস্তবায়িত হলে ওই রুটে সড়ক দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে মোট তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে অগ্রাধিকার তালিকায় রয়েছে দৌলতদিয়া–পাটুরিয়া রুট। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ঈদযাত্রা ব্যবস্থাপনা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদে দেড় কোটির বেশি মানুষের যাতায়াত এবং প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহন হবে। এ কারণে সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা কমানো সম্ভব হবে।

তিনি আরও জানান, নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরিচা ঘাটে সাম্প্রতিক দুর্ঘটনার পর ফেরিতে নতুন করে ব্যারিকেড ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত কোনো যানবাহন উঠতে না পারে।

এ ছাড়া সদরঘাট এলাকায় স্পিডবোট ও লঞ্চ চলাচলে নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিডবোট যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না; তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এ জন্য নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪