নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ইপিজেডের ষ্টিয়ারিং গাড়ির ধাক্কা লেগে মুক্তার হোসেন (৭০) নামে এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে উপজেলার আব্দুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন লালপুরের পোকোন্দা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বুধবার ৬ মে সকালে অটো ভ্যানচালক মুক্তার হোসেন তার ভ্যান নিয়ে আব্দুলপুর দিকে যাচ্ছিল । পথিমধ্যে জনৈক তৈয়ব আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ইপিজেডের লোক টানা ষ্টিয়ারিং গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগলে মুক্তার হোসেন ডান কোমরে ও ডান কুচকিতে লেগে রক্তাক্ত জখম হয়। পরে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, এবং বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ