বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় উপজেলার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে দ্বিতীয় শ্রেণির প্রাঞ্জল ও জাহানারা সহ আরও ৩জন মোট পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
স্কুলের প্রাক্তন ছাত্র মো. মশিউর রেজা সজীব জানান, ‘ক্লাসরুমে সিলিং ফ্যানটা খুলে পড়ে ৫-৬ জন শিশু আহত হয়েছে। স্কুলের আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন,স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।’
আরও পড়ুন-
স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানিয়েছেন, স্কুলের নতুন ভবনের আবেদনের বিষয়টি তার জানা নেই তিনি খোঁজ নিয়ে দেখবেন।’
এফ এ/আয়না